#Quote
More Quotes
শীতের নিরবতা শেষে ফাল্গুন আসে জীবনের নতুন সুর নিয়ে।
খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে , পান্থ বাজায়ে বাঁশি আন্মনে চলে । ধায় সে বংশীরব বহুদূর গাঁয় , জনহীন প্রান্তর পার হয়ে যায়।
আমার শীতের সকালগুলো জানালার কাঁচের সামনে বসে কুয়াশা ঘেরা সকাল দেখতে দেখতেই কেটে যায়। কাঁচের উল্টো পাশে কুয়াশার কণা জমে থাকে, ঝাপসা করে দেয় বাইরের দৃশ্য। তাই এই ঝাপসা সকালই খুব সুন্দর বলে মনে হয়।
একই চাদর জড়িয়ে..... প্রিয় মানুষটির সাথে, শীতের সকাল কাটানোর মুহূর্তটা অনেক ভালো লাগে।
শীতের সকালের সৃতি গুলো আসলেই খুব মধুর হয়, কারণ তখন চারদিক থাকে শুকনো আর ফুল ফোটে গাছে গাছে । গাছেদের পুরাতন পাতা গুলো ঝরে যায় আর গজায় নতুন পাতা। এ যেন এক নতুন পৃথিবী।
তোমাকে নিয়ে শীত উপভোগ করা বাকি! তোমার শাল এর ভিতরে ঢুকা বাকি! তোমাকে নিয়ে ব্যাডমিন্টন খেলা বাকি! ভোরের কুয়াশা উপভোগ করা বাকি! খেজুরের রস খাওয়া বাকি! শীতের সন্ধ্যায় চা খাওয়া বাকি! তোমাকে পাওয়া বাকি!
শীতে বৃষ্টি হয় খুবই কম। যদি হয় বেশি তাহলে ফসলের জম।
শীত আমাদের কাছে এক নতুন রঙ নিয়ে চলে আসে, কারণ দীর্ঘ গরমের পর যখন শীত আসে মানুষ একটু স্বস্তি পায়। তাই শীতকে উপভোগ করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।
শীতের সকাল যখন তার কুয়াশার অবগুণ্ঠন আস্তে আস্তে খুলতে থাকে তখন যেন তার বৈরাগ্য ধূসর অঙ্গ থেকে শুভ্র সমুজ্জ্বল ত্যাগের সুষমা ছড়িয়ে পড়ে গোটা প্রকৃতিতে।
এই চরম শীতের মাঝে কেউ ফানি পোষ্ট করিবেন না প্লিজ, কারণ এই ফাটা ঠোটে হাসতে খুব কষ্ট হয় ৷