#Quote
More Quotes
ফুলের প্রতিটি রঙে, প্রতিটি ভাঁজে আছে প্রকৃতির অসীম সৌন্দর্যের ছোঁয়া। তার রঙিন পাপড়িগুলো একে একে খুলে যখন নিজের সৌন্দর্য প্রকাশ করে, তখন মনে হয় যেন পৃথিবীও হাসছে। প্রতিটি ফুল হলো পৃথিবীর এক ক্ষুদ্রতম রূপ, যা আমাদের হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়।
অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি।
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, যাতে তাদের হৃদয় হয় উপলব্ধির এবং কান হয় শ্রবণের?
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
এক প্রচন্ড মায়ায় তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ, তোমাকে হয়তো একান্তভাবে চেয়েছি। এটা সত্যিকারের ভালোবাসা কিনা আমি জানিনা। তবে এটুকু বলতে পারি, তুমিহীনা পৃথিবী আমার কল্পনার বাইরে।
একটি হাসি হয়তো পৃথিবী পরিবর্তন করতে পারে না, তবে তোমার হাসি আমার জীবনে পরিবর্তন আনার জন্য যথেষ্ট।
পৃথিবীতে এমন কলম আবিষ্কার হয়নি যেটা দিয়ে বাবার সংজ্ঞা লেখা সম্ভব।
পৃথিবীর সবচেয়ে দামী দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা...!!
পৃথিবীতে তারাই বেশী কাঁদে, যারা অন্যের মতো দশ জনকে না, এক জনকে মন দিয়ে ভালোবাসে।
মন খারাপ হলে সারা পৃথিবী যেন অন্ধকার মনে হয়,কিছুই ভালো লাগছে না, শুধু একা একা লাগছে।