#Quote
More Quotes
বাঙালি হাফ ইনসুলার। নিজের ঘর নিয়ে আগ্রহ নেই। পরের ঘর নিয়ে তার মনীষা টলমল করে। মরাঠি মলয়ালম হিন্দি মণিপুরী নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু ফরাসি জার্মান স্প্যানিশ নিয়ে তার জ্ঞানচর্চা গগনবিহারী। তার উদ্দীপনা দেখে মনে হয় কালিদাস না থাকলেও চলত, কিন্তু শেক্সপিয়র না থাকলে তাকে মুঠো মুঠো স্যারিডন খেতে হতো। বাঙালি পাঠক, বাঙালি সারস্বত সমাজ যত না ভারতবর্ষে থাকে, তার চেয়ে অনেক বেশি প্যারিসে থাকে, লন্ডনে থাকে, বার্লিনে থাকে।
কারো কাছে যত বেশি প্রত্যাশা করবে, দুঃখের সম্ভাবনা তার চেয়ে হাজার গুনে বাড়বে।
জীবনে এমন একটা সময় আসে যখন আপনার সবচেয়ে খারাপ শত্রু আপনি নিজেই হয়ে ওঠেন, কিন্তু শত্রু হিসেবে নিজের কিভাবে ক্ষতি করছেন তা নিজেও বুঝতে পারা যায় না।
খবর নিয়ে দেখো, সে ভালই আছে! চলে যাওয়া মানুষ গুলো কখনোই খারাপ থাকে না, স্বার্থপরেরা ভালই থাকে। শুধু ভালো থাকতে পারেনা স্বার্থপর না হওয়া মানুষগুলী।
তোমার কথা মনে হলে ফুরায় না তোমার প্রতি মায়া_ তুমি যে কি করলে আমায় ওগো প্রিয়তমা।
প্রথমে যদি কাউকে খারাপ লাগে , তবে নির্ঘাত তাকে ভাল লাগবে পরে। -দয়ভস্কি।
তোমার ওই কাজল কালো চোখ দুটি কি যে মায়া মায়া লাগছে।
যতবার দুঃখগুলোকে ছুঁড়ে দিয়েছি আকাশ পানে, ততবার ফিরে এসেছে তারা, আমার মায়ার টানে!
সময় সবসময় এক থাকে না; সে বদলায়!!! তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে, কাল ঠিকই ভালো সময় আসবে।
খাবার হোক বা ভালোবাসা কাউকে বেশি দিলে সে অসম্পূর্ণ রেখে চলে যায়।