#Quote
More Quotes
ফাগুনের রঙে রেঙেছো তুমি না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি? - সংগৃহীত
ফাল্গুনে শুরু হয় গুনগুনানী ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি - ফররুখ আহমেদ
মনের আকাশে ঐ ফাগুন পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে কার যেছায়া মাখি! - সংগৃহীত
চারদিকে হলুদ শাড়িতে সেজেছে কত রমনী, মাথায় পড়েছে ফুলের মুকুট, এ দেখে মনে হল ফাল্গুন চলে এসেছে।
ফাল্গুনের আগুন লেগেছে নবীন হৃদয়ে, সেজেছে বসন্ত আজ পলাশের রঙে।
ফাল্গুনের আগমনে গাছের কচি পাতার শিহরণে, হৃদয়ে লেগেছে বসন্তের দোলা আর প্রকৃতির সেজেছে নিজ প্রাণে।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক - নির্মলেন্দু গুণ
প্রিয় তুমি আমার জীবনে এসেছিলে ফাল্গুনের মত রঙিন হয়ে, থেকো সারা জীবন ফাল্গুন হয়েই।
ফাল্গুন মানেই যেন নতুন রূপে সবকিছু ফিরে দেখা, নতুন গাছ, নতুন ফুল আর নতুন সাজে হাজারো রমণী।
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে – রবীন্দ্রনাথ ঠাকুর