More Quotes by Probar Ripon
তোমাকে ছেড়ে আসতে পেরে আনন্দ হচ্ছিলো, কিন্তু পরে দেখলাম আমরা একই পৃথিবীতে আছি
যে নক্ষত্র হারিয়ে গিয়েছে হৃদয়ের ভুলে, তাকে খুঁজে বের করতে পৃথিবীতে রাত নেমে আসে
ক্লাস থ্রি-তে পড়া একটি ছেলে এসে বললো "আমি আপনার কবিতার অনেক বড় ভক্ত" তাকে বললাম "নিশ্চয় তুমি অস্বাভাবিক বাচ্চা"
সিরিয়াতে একদিনে ১০০০ মানুষ হত্যা! বাহ মানুষ দেখি লাশের স্তূপে দাঁড়িয়ে আকাশ ছুঁয়েই ফেলবে
নিজেকে কখনো অসম্মান করো না, আত্মসম্মান যেনো কখনো ভেঙে না পড়ে, বলুক না লোকে অহংকারী
যে আমাকে ভালোবাসে তারচেয়ে যে ঘৃণা করে, সে আমাকে নিয়ে বেশী ভাবে, তাই বলা যায় ঘৃণা আরও তীব্র প্রেম
কেউ ভালোবেসে ফেললে ভয়ে ভয়ে থাকি, এই সেই মানুষ যে আমাকে একসময় ঘৃণা করবে সবচেয়ে বেশী
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো, যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
টেলিফোন - মহীনের ঘোড়াগুলি (কাভার) অংশবিশেষ... অনেকদিন আগে ভিডিওটি করেছিলো চিলেকোঠার সেপাই, যে চলে গেছে সব নেটওয়ার্কের বাইরে, কোথাও আর খুঁজে পাওয়া যাবে না তাকে
জানি তুমি বিষের সমুদ্র যার স্পর্শে পৃথিবী মৃত মৃত্যুর আগে যেনো প্রেমে মৃত্যু হয় - প্রবর রিপন