More Quotes
৬ বছর বয়সি বোন, ৯ বছর বয়সি ভাই কে প্রশ্ন করলো… দাদা ভালোবাসা কাকে বলে..? ভাই বলল.. এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জেনেও আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি, এটাকেই ভালোবাসা বলে।
ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, বরং ভালোবাসা সেই পাওয়ার যোগ্য, যে সম্মান দিতে জানে, সত্যিকারের ভালোবাসতে জানে।
ছেলেরা শক্তিশালী, কিন্তু তারা অপরাজিত নয়। তাদেরও ভালোবাসা, সমর্থন এবং বোঝাপড়া প্রয়োজন
অবহেলার প্রহর শেষ হলে ডাক দিও আবারও বলবো ভালোবাসি।
আমাদের এই দিনটি বিশেষ, কারণ এটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের ভালোবাসার প্রতিশ্রুতির দিন। শুভ বিবাহবার্ষিকী, আমার জীবনসঙ্গী।
ভাইয়ের ভালোবাসা কখনো প্রকাশ করতে হয় না, তা অনুভব করতে হয়। সে হয়তো রাগ করে, ধমক দেয়, কিন্তু তার ভালোবাসা থাকে নিরব চেহারায়।
কেউ যদি আপনাকে ভালো না বাসে, তাতে মনে কষ্ট রাখবেন না, মনে রাখবেন কেউ না কেউ অবশ্যই আপনার ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে।
অপূর্ণতাই হয়তো ভালোবাসার পরিণাম,প্রেম-শুধু সেই অনুভূতির চিরন্তন নদীর নাম।
ভালোবাসা হয়তো অনিশ্চিত, কিন্তু বাইক আমার নিশ্চিত সঙ্গী।
ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।