More Quotes
রাত সাজাও চাঁদ, তারা দিয়ে, প্রিয় মানুষকে আগলে রাখো আশা ভরসা দিয়ে। স্বপ্ন দিয়ে জীবন সাজাও, আর ভালোবাসার গোলাপ ফুল দিয়ে মনের বাগান সাজাও।
জীবনে যে পরিমান ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমান অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না। – রেদোয়ান মাসুদ
ভাইয়ের ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নেই। কারণ ভাইয়ের ভালবাসায় কোন স্বার্থ থাকেনা।
রাতটা অনেক লম্বা হয়, যখন পরিবারে ভালোবাসা থাকে না!
আমার জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে হয়। আরও অনেক দিন একসাথে বাঁচতে চাই। ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই।
দুনিয়ায় সবকিছু একদিন বদলে যায় কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলায় না, তাই তো মাযের তুলনা চলে না॥
ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সব পৃথিবী তলিয়ে যেত। এমনকি হিমালয় পর্বতও।
তোমার মিষ্টি মুখের সুন্দর হাসি আমি বারবার দেখতে ভালোবাসি।
ফুলের মতো সুন্দর, কোমল আর সতেজ তুমি তোমার ছোঁয়ায় আমার জীবন প্রেমের সুবাসে ভরে ওঠে।
রাত দিনের বেলা থেকে অনেক বেশি পবিত্র; ভাবনা, ভালোবাসা ও স্বপ্ন দেখার জন্য এটি একটি উপযুক্ত সময়।রাত হল গভীরতা ও সততার বাহক।