More Quotes
অভিমান ভাঙাতে একমাত্র সেই জানে থেকে যাওয়ার জন্য আসে যে ছেড়ে যাওয়ার জন্য নয়
নিজের স্ত্রীকে ভালোবাসুন সে অভিমান করে বসে থাকে আপনার জন্য সেই অধিকার যে তার আছে এ যে তার ভালোবাসারই বহির্প্রকাশ তাই তো সে অনন্য।
যে অভিমানে প্রেম গভীর হয়, সে অভিমান আমি চাই বারবার। তুমি অভিমান করলে, আমি আমাদের ভালোবাসাকে আরও গভীরে অনুভব করি, যেখানে কেবল তুমি আর আমি একাকার।
যার উপর সবচেয়ে বেশী অভিমান হয় মনের গভীরে তার জন্যই ভালোবাসাটাও সবচেয়ে বেশি সঞ্চিত থাকে।
অভিমান করতে পারি না বলেই যেন, আজকাল সবাই অবহেলা করতে শিখে গেছে, কেউ বুঝতে চায় না আমার ভিতরে কতটা ভাঙা পড়ে আছে।
তোমার অভিমান ভাঙানোর ক্ষমতা নেই বলে, আজ কষ্টটাই মেনে নিচ্ছি।
যে ভালোবাসায় মান অভিমানের পালা থাকে না সে ভালোবাসা আর যা কিছু হোক না কেন ; ‘প্রেম’ নয়।
একমাত্র নীরবতার অস্ত্রই অভিমানকে খুন করার ক্ষমতা রাখে। - অনিন্দিতা রহমান
অভিমান করে যদি তোমার মনোযোগ পাই, তবে সেই কষ্টও মেনে নিতে রাজি আছি।
ভালোবাসা হলো মূলত রংধনুর মত, রংধনু যেমন সাতটি রঙ ছাড়া পরিপূর্ন হয় না, তেমনি বিশ্বাস,রাগ, অভিমান, কষ্ট,আবেগ ছাড়া, ভালোবাসাও পরিপূর্ন হয়না।