#Quote
More Quotes
কখনো এমন কাজ করবেন না যাতে করে আপনার কারণে কাউকে দীর্ঘশ্বাস ফেলতে হয়। মনে রাখবেন, আপনার জীবন নষ্ট করার জন্য অতটুকু অভিশাপই যথেষ্ট।— ক্রিস্টোফার ইভান্স
যেখানে আশা শেষ হয়, দীর্ঘশ্বাস সেখান থেকেই শুরু হয়। এটা যেন হার মেনে নেওয়া মনের গভীর চিৎকার।
সব ভালোবাসার গল্প শেষ হয় না কথায়, কিছু শেষ হয় এক দীর্ঘশ্বাসের নিঃশ্বাসে।
আপনার দীর্ঘশ্বাসগুলোকে জমাতে শুরু করুন। দেখবেন আস্তে আস্তে সেগুলো একসময় আপনার জেদে পরিণত হয়েছে। আর যখন সেই জেদ তৈরি হবে, তখন দেখবেন আপনার আর কারোর দয়ার প্রয়োজন হচ্ছে না।— ভগবৎ শেঠী।
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।— রবীন্দ্রনাথ ঠাকুর৷
প্রতিটি দীর্ঘশ্বাসের পেছনে লুকিয়ে থাকে অসীম ব্যথা আর কিছু অপূর্ণ স্বপ্ন।
কিছু দীর্ঘশ্বাস কেবল একজনের নামেই বন্দী থাকে, তার জন্যই বুকের গভীরে জমে থাকে।
দীর্ঘশ্বাস মানে হৃদয়ের ভাষা, যা কথায় বলা যায় না। প্রতিটি শ্বাসে লুকিয়ে থাকে কিছু বলা কথা, কিছু না বলা যন্ত্রণা।
একটা দীর্ঘশ্বাস সবসময় যে শুধু ব্যার্থতার গল্পই শোনায় তা কিন্তু নয়৷ বরং কোনো কোনো দীর্ঘশ্বাস অনেক সময় একটি সফলতার গল্পের গোড়াপত্তন করে।— রিচার্ড ডকিন্স।
প্রতিটি দীর্ঘশ্বাস মনে করিয়ে দেয়, কিছু মুহূর্ত শুধুই স্মৃতি হয়ে গেছে।