#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
সমাপ্তি মানেই শেষ নয়। ‘END’ শব্দটির মানে হচ্ছে ‘Effort Never Dies’ অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই’। - এ. পি. জে. আব্দুল কালাম
“তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে”। - এ. পি. জে. আব্দুল কালাম
আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে শেষ হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরীব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন। - এ. পি. জে. আব্দুল কালাম
উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে। - এ. পি. জে. আব্দুল কালাম
“দ্রুত কিন্তু কৃত্রিম আনন্দের পেছনে না ছুটে বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হও”। - এ. পি. জে. আব্দুল কালাম
যদি আমরা স্বাধীন হতে না পারি কেউ আমাদের শ্রদ্ধা করবে না। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ পি জে আব্দুল কালাম
প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগত ভাবে। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। - এ. পি. জে. আব্দুল কালাম
তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো- তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম