#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
যদি তুমি ব্যর্থ হও অর্থ্যাৎ FAIL করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিওনা। কারণ ‘FAIL’ শব্দটার একটা অন্য মানে আছে First Attempt in Learning অর্থ্যাৎ শিক্ষার প্রথম ধাপ। - এ. পি. জে. আব্দুল কালাম
“প্রথম বিজয়ের পর বসে থাকবেন না। কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি”। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। - এ পি জে আব্দুল কালাম
জীবনে কঠিন সব বাঁধা আসে, তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভীতরের লুকোনো অদম্য শক্তিকে অনুধাবন করাতে বাঁধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। - এ. পি. জে. আব্দুল কালাম
যারা মন থেকে কাজ করে না,তাঁরা আসলে কিছুই অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
আমাদের তরুণ প্রজন্মকে সমৃদ্ধ এবং নিরাপদ দেশ প্রদান করতে পারলেই তারা আমাদের মনে রাখবে। অর্থনৈতিক সমৃদ্ধি এবং সভ্যতার ঐতিহ্যকে ধরে রাখার মাধ্যমে তা সম্ভব। - এ. পি. জে. আব্দুল কালাম
কেবল বিশেষ সময়ে নয় সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
বর্তমান সময়ে ইংরেজি শেখা খুবই আবশ্যক, কারণ বিজ্ঞান এর সমস্ত কাজ ইংরেজিতে হয়। আমি বিশ্বাস করি যে আগামী দুই দশক এ বিজ্ঞান এর কাজ আমাদের ভাষায় হওয়া শুরু হবে। তখন আমরা জাপানিদের মতো সমানে এগিয়ে যেতে পারব। - এ. পি. জে. আব্দুল কালাম
একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন, যারা কঠোর পরিশ্রম করেন। - এ পি জে আব্দুল কালাম