#Quote

অল্প স্বল্প বিষয়েই যে চোখ হয় অভিমানে সিক্ত, সে চোখ ভালোবাসতে পারে মাত্রাতিরিক্ত। - সংগৃহীত

Facebook
Twitter
More Quotes
কখনো কখনো এমন অনুভূতি তৈরি হয়, যা কাউকে বলতে গেলেই ভেঙে পড়তে হয় তাই চুপ করে থাকা আর চোখে জমে থাকা জলটাই হয় একমাত্র প্রকাশ।
আমি বুঝে নিলাম- তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসোনা। ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো। ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে, যতদিন এটি বেহিসেবি থাকে। - তসলিমা নাসরিন
আপনি ইচ্ছে করলে আপনার পা না ভিজিয়ে একটা সমুদ্র পার করে দিতে পারবেন। কিন্তু আপনি হাজারবার চেষ্টা করলেও চোখে জল না ঝরিয়ে একটা জীবন পার করে দিতে পারবেন না। হ্যাঁ এটাই হলো জীবন এর আসল বাস্তবতা। যে বাস্তবতার মধ্যে দিয়ে সবাইকে কোন না কোন সময় পার হতে হয়।
একজন ভালো বন্ধু তোমার সব গল্পই জানে আর সবচেয়ে ভালো বন্ধু তোমার সাথে সেসব অনুভব করে। — সংগৃহীত
ভালোবাসার চাহিদা মুখের ভাষায় লুকানো থাকে, চোখের ভাষায় সেই চাহিদা স্পষ্ট হয়ে ওঠে। মিথ্যা কথা মুখের ভাষায় বলা যায়, কিন্তু মায়াবী চোখের ভাষা মিথ্যা বলতে পারে না।
চোখের ভাষা কখনো মিথ্যে কথা বলে না, কারণ চোখের সৌন্দর্যের মধ্যে যে সত্যকে আড়াল করার ক্ষমতাই নেই।
ছোট একটি অভিমান বড় কোনো দূরত্বের সৃষ্টি করে দেয়
স্বপ্ন দেখে না আর মিথ্যে প্রত্যাশাগুলি অভিযোগ গুলো আর করে না অভিমান, শুধু কষ্টগুলো লুকিয়ে কাঁদে করা হয়নি যা কখনো বয়ান।
যখনই তোমার চোখের দিকে তাকাই, মনে হয় সেখানেই আমার সমস্ত দুঃখের শেষ, আর সেই চোখেই আমার ভালোবাসার শুরু।
বসে আছো কেন? তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে এক জোড়া সুন্দর চোখ উপহার পেয়েছো । তা নিয়ে শুকরিয়া আদায় করো, গোটা বিশ্বকে অবলোকন করে বেড়াও।