More Quotes by Imtiaz Mahmud
যে যার মতন চলে যায়, মেঘ যায়, রোদ যায়, আমার কোথাও যাওয়া হয় না, অবসন্নতায়।
জীবন এত ছোট যে, তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেয়া যায়।
আমি সবকটি পথ ঘুরে, দেখি, তুমি সমান দূরে।
সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।
আমি মহাশূন্যে গেলাম। নিন্দুকেরা প্রচার করলো, আমার পায়ের তলায় মাটি নাই।
বাসা থেকে নতুন রাজনৈতিক দল খোলার জন্য চাপ দিতেছে।
এক চোখাদের জগতে দুই চোখ নিয়ে জন্ম নেয়াও এক ধরনের অসুস্থতা।
আগুনে যে ঝাঁপ দেয়—তারও কিছু অনুসারী থাকে, উজ্জ্বলতা এক ফাঁদ, আড়ালে সে পোড়াতেই ডাকে।
মুখ বলছে চলে যাও, চোখ বলছে থাকো, দুটি কূল ঠিকই আছে, ভাঙা শুধু সাঁকো।
লাঠি হাতে যদি ভাবো, সাপ অসহায়, তোমাকে বাঁচতে হবে সাপের কৃপায়।