More Quotes by Probar Ripon
আমাদের সবারই ছোটোবেলায় মরে যাওয়া এক বন্ধু আছে, যে এখনো আমাদের মাঝরাতের ফেরার পথে দাঁড়িয়ে থাকে, জানতে চায় কিভাবে আবার পৃথিবীতে ফেরা যাবে।
যে প্রেম মরে গেছে, তার স্মৃতি মনে করিয়ে দিতে পৃথিবীতে এখনো বৃষ্টি আসে। - প্রবর রিপন
প্রকাশ্য ছুরির চেয়ে লুকানো ছুরি বেশী ধারালো
সত্য বলার পর যে শত্রু তৈরী হয়, সেই শত্রুই সততার পুরষ্কার।
আকাশের কাছে যাবে বলে, গাছ বারবার জন্ম নিয়ে পৃথিবীতে ফিরে আসে
মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না
কত বিচিত্র মতাদর্শে খণ্ড-বিখণ্ড, বিভাজিত হতে মানুষ কতকিছু করলো - কিন্তু তাদের রক্তের রং বদলাতে পারলো না। সব লাশের দেহ থেকে একই রং এর রক্তই গড়িয়ে গেলো!
মাথায় তুলে রাখা মানুষের দরকার নেই, আর কোনোভাবেই দরকার নেই যে পায়ের নিচে ফেলে রাখে
আপনাকে মেনে নিতেই হবে অজস্র শ্রমিকের মৃত্যুর চেয়ে একজন সেলিব্রেটির জীবনের বিতর্ক গুরুত্বপূর্ণ, যেভাবে অজস্র ঋণ দায়গ্রস্থ কৃষকের আত্মহত্যার চেয়ে প্রিয় দলের খেলায় হেরে যাওয়া
কি সুন্দর বাতাস, যেনো আমাকে বিদ্রুপ করছে - কেনো তোর ডানা নেই!