#Quote
More Quotes by Probar Ripon
মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি ।
মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না
লাশ নেবে লাশ? বিক্রি হবে মাত্র ৫ লাখ টাকায়
মানুষ সবসময় অন্যকে পাশে চায়, কারো জন্য অপেক্ষা করে - অথচ সে টেরই পায় না সে তার নিজের পাশেই আছে, যার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই
আমি যা হতে চেয়ে হতে পারিনি, তার জন্য অন্য কেউ নয় শুধু আমিই দায়ী - প্রবর রিপন
দুঃস্বপ্ন হলো, ঘুমের ভেতর প্রজাপতি হয়ে উড়ছিলাম, ঘুম ভেঙে দেখি আমি আবার সেই মানুষ
মিথ্যার সবচেয়ে ভয়ংকর দিক, মিথ্যা শুনতে শুনতে একসময় সত্যকেও মিথ্যা মনে হয়
দু:খ করো না, যা তোমাকে পিছনে ফেলে আসতে হয়েছে - তা তোমার ছিলো না
কি সুন্দর বাতাস, যেনো আমাকে বিদ্রুপ করছে - কেনো তোর ডানা নেই!
দিনের সূর্য তো সবাই দেখতে পারে, কিন্তু সূর্য তো তারই; যে রাতেও সূর্যটাকে মনের ভেতর ধরে রাখতে পারে