#Quote
More Quotes
বাঁশিওলা তুমি একবার এসেছিলে হ্যামিলনে এ-সংবাদ জানে সবে পৃথিবীতে- পেরু থেকে চীনে জানি তুমি বেদনা কাতর তবু আর একবার এসো এ-শহরে করো আমাদের উজ্জ্বল উদ্ধার।- হুমায়ূন আজাদ
কিছু কিছু কথা এমন আছে, যা একবার বলা হয়ে গেলে, আর ফিরিয়ে আনা যায় না।
যদি কখনো কোনো সময় এই পৃথিবী কে তোমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। তাহলে তুমি শৈশবের চোখে তোমার এই পৃথিবী কে দেখার চেষ্টা করো। কারণ শৈশব মানেই হলো সরলতা। আর যখন তুমি এই পৃথিবী কে শৈশবের সেই সরল চোখে দেখবে। তখন অবশ্যই এই পৃথিবী কে তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে।
বড় ভাই মানে বাবার দ্বিতীয় ছায়া, একটা বিরাট সাপোর্ট পাওয়া। বড় ভাই মানে ভালোবাসার মানুষটা। অটুট থাকুক আমৃত্যু পৃথিবীর সব ভাই-ভাইয়ের মধুর সম্পর্কগুলা।
ফুলের মৃদু সুবাস যেন আমাদেরকে শান্তির একটি নতুন পৃথিবীতে নিয়ে যায়।
এ পৃথিবীতে প্রিয় মানুষগুলো যেমন সুখ দিতে পারে,তেমনি জীবনে কষ্টও দিতে পারে।
আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো, এক নক্ষত্রের নিচে তবু, একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
আমরা পৃথিবীর কত বিপ্লবির ছবি আঁকা টি শার্ট পরে ঘুরে বেরাই,কিন্তু ভুলে যাই বাঙ্গালির পরম মমতাময় এই মানুষটিকে।
যেরকম ছিলে, সেরকমই তুমি আছ কেবল আমাকে মাঝপথে ডুবিয়েছ স্বপ্নের জলে উলটো ভাসান এত আমি ছাড়া আর ভাগ্যে জুটেছে কার! - তসলিমা নাসরিন
মানুষের করুণা গ্রহণ করার মতো লজ্জা পৃথিবীর অন্য কোনো কিছুর মধ্যে নেই। বই: এপিটাফ — হুমায়ূন আহমেদ