#Quote
More Quotes by Zunayed Evan
যা তুমি ভুলতে চাও, ভুলতে পারবে না। যা চাও মনে করতে, তা ভুলে যাবে।
মানুষটাকে চাইলে ভালোবাসা হারাতে হবে। আর ভালবাসা চাইলে’ মানুষটাকে হারাতে হবে।
প্রেম যখন অভ্যাস হয়, তখন সেখানে প্রেম থাকে না। জীবনের ক্ষেত্রেও তাই।
প্রত্যেকটা পরিপাটী সংসার একদিন লন্ডভন্ড হয়ে যায় বুড়ো অথবা বুড়ি পাখিটার মৃত্যুতে কিংবা বাচ্চা পাখিটা যখন মা হবার আশায় উড়ে চলে যায় অন্য কোন পরিপাটী সংসারে !
একজন ভুল মানুষ চলে যাবার অর্থ হল সঠিক মানুষটি আসার পথ তৈরী হয়েছে!
কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো-না। তাহলে একদিন দেখবে,নিজেকে-বিশ্বাস করানোর মত এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না!
বোকা যখন বুঝতে পারে যে সে বোকামি করছে,তখন বোকামি থেকে উদ্ধার পাবার জন্য সে যে বুদ্ধি খুঁজে বের করে সেটা খুব বিপদজনক হয়। আদতে বোকা যখন বুদ্ধি খাটিয়ে কোন কাজ করে তখনই সে সব চাইতে বড় বোকামিটা করে।
যত দূর যেতে হয়,হারিয়ে গেলে ফিরে আসা ততটাই কঠিন।সেই কঠিনকে মেনে নিলে হারানো খুব সহজ।
প্রতিশোধ অন্য ভাবেও নেওয়া যায়।কেউ তোমাকে মেরে রক্তাক্ত করে ফেললে তুমি অপেক্ষা করবে কবে তার রক্তের প্রয়োজন হবে, এবং সেই রক্ত তুমি নিজেই তাকে যোগাড় করে দিবে।
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনে পুরনো দিনের খাতায় বিপর্যস্ত কবিতা