#Quote
More Quotes
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ॥
খারাপ ভাষায় কথা বলা আমার স্বভাবে নেই কিন্তু আপনি শুনতে চাইলে আমি বলতে বাধ্য
আমার নীরবতা হল আমার দুঃখের আরেকটি ভাষা।
প্রতিবাদ হল অশ্রুত, নিপীড়িত এবং ক্ষুব্ধদের ভাষা।
তুমি অভিমান করে থাকো যখন, মনে হয় পৃথিবীর সব ভালোবাসা কেবল তোমাকেই জানাতে চাই। এই অভিমানের মাঝেও তোমায় বুঝতে শিখেছি, তোমার চোখের ভাষা পড়তে শিখেছি।
আগে যখন ছোটো ছিলাম, তখন শ্রাবণের বৃষ্টি নামলেই মাঠের দিকে খেলতে দৌড় দিতাম। এখন ময়লা আবর্জনার জন্য রাস্তায় পা দিতেই গা গুলিয়ে যায়।
ভাষার জন্য যদি দিতে পারি প্রাণ মাতৃভূমির জন্য তবে কেন নয়? এক ইঞ্চি মাটিও পাবে না ত্রাণ ২৪ শের অভ্যুত্থান সেই কথা কয়!
স্তব্ধ আঁধারে কিছুই যায় না দেখা হে আকাশ তবু ঊষার হৃদয় জ্বালো কোথায় গেল সে দৃষ্টি পাগল একা খুঁজতে সে কোন আঁধার পারের আলো। - সুনীল গঙ্গোপাধ্যায়
পৃথিবী যখন গরম আবহাওয়ায় উত্তপ্ত হয়ে থাকে, পরিবেশ থাকে গরম, যখন একটু বৃষ্টির জন্য অশান্ত হয়ে পড়ে আমাদের মন, তখন আমরা অপেক্ষা করি বর্ষার জন্য আর তখন আষাঢ় শ্রাবণের বৃষ্টি এসে উত্তপ্ততা শীতল করে দেয় অশান্ত মনকে। হিমেল হাওয়ার মেঘলা দিনের পরিবেশকে করে তোলে ঠান্ডা।
মাকে হারানোর ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না, এটা শুধু হৃদয়ে অনুভব করা যায়!