#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
আমরা তখনই স্মরণীয় হয়ে থাকবো, শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারবো। - এ. পি. জে. আব্দুল কালাম
উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। - এ. পি. জে. আব্দুল কালাম
প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের। - এ. পি. জে. আব্দুল কালাম
বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার। আমাদের তাকে বিকৃত করা উচিত নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন একটা কঠিন খেলা, ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে। - এ. পি. জে. আব্দুল কালাম
সাহস হারাবে না । আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। - এ. পি. জে. আব্দুল কালাম
আপনাকে দেখতে কেমন তার উপরে আপনার সৌন্দর্য নির্ভর করে না , আপনি অন্তর থেকে কতটা সুন্দর তার উপরেই আপনার সৌন্দর্য নির্ভর করে। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে। - এ. পি. জে. আব্দুল কালাম