#Quote
More Quotes
সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি, প্রাণের স্পন্দন। যখন ক্লান্তি ঘিরে ধরে, তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটালেই যেন আত্মা নতুন করে বাঁচতে শেখে।
ফুলের সৌন্দর্য দেখে শেখা উচিত—চুপ থেকেও কেমন মুগ্ধ করা যায়।
গাছপালা, নদী, আর সবুজ মাঠ, এগুলো শুধু প্রকৃতির অংশ নয়, এরা ভালোবাসতে জানে, প্রশান্তি দিতে জানে। প্রকৃতিকে ভালোবাসো, সে তোমাকে হাজারগুণে ফিরে দেবে।
প্রনয়ীর প্রথম পরশ ছুঁয়ে দ্বিধাগ্রস্ত চুপিচুপি চোখের উপকূলে জোয়ারের মতো স্বপ্নালু হেঁটে আসা যে রাত আচ্ছন্ন আকাশের নিচে সে রাত আমার নয়, সে রাত অন্য কারো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রকৃতি নিজের মত করে হয় সৃষ্টি, তাইতো প্রকৃতির বাতাস এত মিষ্টি।
রঙিন লাল ঐ অরুণে দূর আসমানে, নীল ইচ্ছেদের সাথে গহীন সবুজে-সবুজে কাল খুঁজে যাই। অরুণোদয়ে ছোট-ছোট দেহে বড় অবুঝ ঐ মন। আশা আর বাস্তব এ দুই দেখে বিষে নীল দেহ-মন। যা চাই তাই করি,স্বস্বপ্নের স্বপ্নচুরি ফলাতে সবুজায়ন। শেষ… চাওয়া-পাওয়া’র হিসেব খুঁজে চলে যায় কতো জন। কিছু মুহূর্ত,কিছু মানুষ সুন্দর হয়ই বা কখন?
মুখোশধারী মানুষের ভদ্রতায় মুগ্ধ হলে, তার মুখোশের আড়ালের সত্য তোমাকে কষ্ট দিবে।
সমুদ্রের বিশালতা, অনন্ত নীলের গভীরতা আমার কল্পনাকে দিহিন্তহীন করে দেয়
আকাশের নীল মায়ায় আর সবুজের দিগন্তে মন হারিয়ে যায় বার বার! প্রকৃতির এই সৌন্দর্য বার বার আমাকে কাছে টানে।
প্রকৃতিকে গভীরভাবে দেখুন, তাহলে আপনি সবকিছু পরিষ্কার ভাবে বুঝতে পারবেন