#Quote
More Quotes
বৈশাখ মাসের আগমন এর মানেই মানুষের মনে আনন্দের সঞ্চার নতুন শুরুর আনন্দ নববর্ষকে স্বাগত জানানোর আনন্দ।
নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ নিয়ে, আমার তরফ থেকে তোমায় জানাই শুভ নববর্ষ।
পৌষের কুয়া বৈশাখের ফল। য’দ্দিন কুয়া ত’দ্দিন জল। শনিতে সাত মঙ্গলে/(বুধ) তিন। আর সব দিন দিন
বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য। আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা। আর নতুন হোক আজকের ভালবাসা। শুভ নববর্ষ
বৈশাখ মাস আমার খুব প্রিয়, কারণ এই মাসে বিভিন্ন জায়গায় মেলা বসে, যেখানে রং বেরঙের জিনিস পাওয়া যায়, এমন মেলায় ঘুরতে গিয়ে আমাদের যেমন আনন্দ লাগে তেমনই মেলায় বসা দোকানদারদের মনেও আনন্দ লাগে বিভিন্ন জিনিস কেনা বেচার মাধ্যমে।
এসো এসো এসো হে বৈশাখ তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক তোর আগামীর দিনগুলো। শুভ নববর্ষ
আনন্দে আতঙ্ক মিশি, ক্রন্দনে উল্লাসে গরজিয়া মত্ত হাহারবে ঝঞ্ঝার মঞ্জীর বাঁধি উন্মাদিনী কালবৈশাখীর নৃত্য হোক তবে। ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে উড়ে হোক ক্ষয় ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয়।
বাংলা বছরের শুরু হয় বৈশাখ মাস দিয়ে, তাই সকল বাঙালিরা এই প্রথম মাস আনন্দের সহিত কাটাতে চায় এই আশা নিয়ে যেন তাদের সারা বছর এমন আনন্দে ভরে থাকে।
একটি বছর পর ফিরে আসে এই পহেলা বৈশাখ সকলকে জানাই পহেলা বৈশাখ এর শুভেচ্ছা।