#Quote

যে ছোট ছোট বিষয়ে নিজের বিশ্বাসযোগ্যতা রাখতে অক্ষম , তাকে গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বাস করা কখনো ই যায় না।

Facebook
Twitter
More Quotes
শিশুকে মাতা বলপূর্বক ঘুম পাড়াইতে বসিলে, ঘুম না পাওয়ায় শিশু যখন মাথা তুলিয়া ইতস্ততঃ দেখে তখনই মাতা বলেন, ঘুমা শিগগির ঘুমা! ঐ দেখ জুজু! ঘুম না পাইলেও শিশু অন্তত চোখ বুজিয়া পড়িয়া থাকে। সেই রুপ আমরা যখন উন্নত মস্তকে অতীত ও বর্তমানের প্রতি দৃষ্টিপাত করি, অমনই সমাজ বলে, ঘুমাও ঘুমাও ঐ দেখ নরক! মনে বিশ্বাস না হইলেও অন্তত আমরা মুখে কিছু না বলিয়া নীরব থাকি।
ভালোবাসার মানুষটি যখন প্রতারণা করে, তখন বিশ্বাসের দুনিয়ায় এক আকাশ কষ্ট নেমে আসে।
অসুস্থতা আমাদেরকে ধৈর্য শেখায় এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে।
বিশ্বাস হলো তাওহীদে (একত্ববাদের) প্রতি দৃঢ়তা। যার অন্তরে সামান্য পরিমাণে ঈমান রয়েছে, তার মধ্যে আল্লাহর প্রতি প্রেম ও ভয় বিদ্যমান।
মনুষ্যত্বের উপর থেকে কখনোই বিশ্বাস হারানো উচিত নয়। কারণ সমগ্র মানবজাতি হলো এক সমুদ্রের মতো যেখানে দু এক ফোটা নোংরা থাকতে পারে ; সেই কারণে পুরো সাগরটি দূষিত হয়ে যায় না।
জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর বিশ্বাস।
অতিরিক্ত বিশ্বাস আর আস্থা,,মানুষকে এক সময় একা করে ছেড়ে দেয়…
কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না।
কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি । তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাইনা, বুঝতে পারি ও পারিনা, অনুভব করতে পারি ও পারিনা, সে বড় রহস্যময় সময় ।
ভালোবাসার পরিমাপের একক হল বিশ্বাস। একে অপরের প্রতি যতো বেশী বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হবে।