#Quote
More Quotes by Taslima Nasrin
এখনো কেমন যেন কল কল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘচৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। - তসলিমা নাসরিন
তুমি ছাড়া তোমার কেউ নেই কোন প্রানী বা উদ্ভিদ নেই। তবু এত যে বলো তুমি তোমার, তুমিও কি আসলে তোমার ? - তসলিমা নাসরিন
কতটুকু ভালোবাসা দিলে, ক তোড়া গোলাপ দিলে, কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে, কটি নির্ঘুম রাত দিলে, কফোঁটা জল দিলে চোখের – সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছেলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো - তসলিমা নাসরিন
প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈরবী ভুলে যাই মেঘলা আকাশ, নাফুরানো দীর্ঘ রাত। একবার ডাকলেই সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা। - তসলিমা নাসরিন
ও মেয়ে, শুনছ ! বাইরে খানিক মেলে দাও তো এসব দুঃখ তোমার একদম গেছে ভিজে… হাওয়ার একটি গুণ চমৎকার কিছু দুঃখ উড়িয়ে নেয় নিজে। - তসলিমা নাসরিন
ও কী গুণছ ! দিন! দিন তো যাবেই ! দুঃখপোষা মেয়ে ! শুকোতে দাও স্যাঁতস্যাঁতে এ জীবন রোদের পিঠে, আলোর বিষম বন্যা হচ্ছে দেখ, নাচছে ঘন বন… সঙ্গে সুখী হরিণ। - তসলিমা নাসরিন
ও মেয়ে, শুনছ বাইরে খানিক মেলে দাও তো এসব দুঃখ তোমার একদম গেছে ভিজে হাওয়ার একটি গুণ চমৎকার কিছু দুঃখ উড়িয়ে নেয় নিজে।
যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি, বিয়ের সংখ্যাটা কম। - তসলিমা নাসরিন
পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায় নারীরাও তেমনি খালিগায়ে ঘুরে বেড়াবে, তাদের স্তন সবাই দেখবে। - তসলিমা নাসরিন
বড়শিতে গাঁথা হৃদপিন্ডের আঁশ ছিঁড়ে খেতে চাও, তুমি তো পুরুষই খাবে। সাঁতার জানি না, মধ্যনদীতে ডুবি অন্ধকে টোপ দেবার মানুষ নেই। - তসলিমা নাসরিন