#Quote
More Quotes
তুমি বদলে গেছো, কারণ তুমি সময়ের সঙ্গে তাল মিলিয়েছো — কিন্তু আমি বদলাইনি, কারণ আমি সত্যিকারের ছিলাম।
ডিপ্রেশনে ভালো থাকার সবচেয়ে ভালো উপায় হলো সমুদ্রের পাশে বসে সময় কাটানো।
এই রাতে সকল ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়ার উত্তম সময়। চলুন, একে অপরকে ক্ষমা করি এবং সুন্দর জীবন গড়ি।
কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে, সেটা শুধু সময় বলে দেয়।
যে পিতামাতা তাদের নিজের সন্তানদের নিজের প্রয়োজন ও স্বার্থপরতা থেকে ওপরে রাখেন তাঁরাই প্রকৃত অভিভাবক।
প্রত্যেকটা রাষ্ট্র নিজ নিজ প্রয়োজনে ইতিহাসকে বিকৃতি করে।
আজকের রাতে, আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান, তাদের সাথে ভালোবাসা ভাগ করে নিন।
সময়ের সাথে সাথে মানুষ বদলায়… এই সত্যিটা তখনই টের পাবেন, যখন আপনার উত্থান-পতন দেখার কেউ থাকবে না !
গ্রন্থাগার হলো কালের খেয়াঘাট যেখান থেকে মানুষ সময়ের পাতায় ভ্রমণ করে।
সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘনিয়ম অনুযায়ী, সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়। অঙ্কুর। আশার-দুঃখের-চিন্তার-বিদ্বেষের। আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়। সময় সব পারে।