More Quotes by Rudra Mohammad Shahidullah
পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম।তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু- না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তবু তুমিও বলতে পারছো না - না, নেই, কোথাও নেই,আমার কোথাও আজ তার ছায়া নেই, সে নেই কোথাও- বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমাদের বাসনায় ছিলো কিছু ভুলবোধ প্রাপ্যের পূর্ণতা তাই এতো মনে হয় নিঃস্ব করুণ তাই এতো পাওয়াকেও মনে হয় ব্যর্থতা, মনে হয় ম্লান। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
মনে হলো একবার তুলে এনে রাখি তারে বুকের নিকটে।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন – সুতো ধ ’রে , আমি শুধু যাই দূরে।
চোখ কেড়েছে চোখ উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কাটা আঙুল থেকে রক্তের মতো ঝ'রে ঝ'রে পড়ে ইচ্ছার নীল অক্ষমতা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ