#Quote

More Quotes
পুরুষ মানুষ চাইলেও দুর্বল হতে পারে না, কারণ তার কাঁধে ভর করে থাকে পরিবারের ভবিষ্যৎ। সে যদি ভেঙে পড়ে, অনেক কিছুই ভেঙে যায় একসাথে।
তোমাদের মধ্যে সেরা সেই ব্যক্তি, যে তার পরিবার ও প্রতিবেশীদের প্রতি সর্বাধিক সহানুভূতিশীল। -(সহীহ বুখারী)
মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। – রেদোয়ান মাসুদ
বোকারাই নিজেদের পরিবার ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস করা শুরু করে। চালাক তো সেই ব্যক্তি যে কিনা নিজের সুখ দুঃখ সবার সাথে ভাগাভাগি করে নেয়।
আমরা বেঁচে থাকি, কারণ আমাদের বাঁচতেই হবে, নিজের জন্য না হলেও, পরিবারের জন্য আমাদেরকে জীবনের দৌড়ে টিকে থাকতেই হবে।
পরিবার হলো- জীবনের ঝড়ো সমুদ্রের একটি লাইফজকেট । - J.K. রাউলিং
পরিবারে কষ্ট পাওয়ার পর কারো সান্ত্বনাও আর বিশ্বাস হয় না।
যারা শুধু টাকাকেই তাদের পরিবার মনে করে সে জীবনে কখনো সংসারের সুখ পেতে পারে না।
আমি বেশ শালীন পরিস্থিতিতে বড় হয়েছি, তাই আমি যেকোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারি, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলাম।
যারা আপনার সবচেয়ে কাছের মানুষ, তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে।