#Quote
More Quotes
মেঘের বুঝি করলো হঠাৎ মন খারাপ সবটুকু ময়ূরপঙ্খীতে দিল মরণ কুপে ঝাঁপ দুঃখগুলো গোল গোল ঘুরলো নাগরদোলায় মনের ভাঙ্গা মেলায়।
লাল সাদা শাড়ি পরে,বৈশাখ হাসে রোদ্দুর ঘরে।
চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।
পহেলা ফাল্গুনে বসন্ত যেমন আসে প্রকৃতিতে, তেমনি আসে হৃদয়ে রঙিন আবেগ নিয়ে।
লাল শাড়ি নিয়ে কত শত কবি কত কাব্য রচনা করেছিল। কে জানে হয়তো কোথাও প্রেমিকের চিঠিতে লাল শাড়ি পরার জন্য আকুতি ছিল।
আমি আধুনিকা নারীদের চেয়ে ছয় গজ এগিয়ে থাকি, কারণ আমার পছন্দের পোশাক শাড়ি। — মৈত্রেয়ী দেবী।
আমার তো মেলার নাম শুনলেই যেতে ইচ্ছে করে বিশেষ করে মুড়কী আর তেলেভাজা খাবারের জিনিসগুলির লোভে।
সাজানো সাদা পাঞ্জাবি আর ব্লু জিন্সের উপহার আমার জন্য – নীল শাড়িতে গহীন ভালোবাসার সমাহার শুধু তোমারই জন্য।
যদি আমি রেগে থাকি, পড়ে এসো শাড়ি খুব করে বকে দিলেও, নিবোনা আর আড়ি। — ফয়সাল আহমেদ।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।