#Quote
More Quotes
আমি হাসি । উটের যেমন বালুতে মুখ তেমনি আমি অগ্নিদগ্ধ হাতের দুটি তালুতে মুখ ঢেকে রাখি । বলি, আগুন, জ্বলো সখা, জ্বলো, তোমার দহন আমি ভালোবাসি। - নির্মলেন্দু গুণ
ফিলিস্তিনের রক্তে ভেজা মাটি আজও মুক্তির অপেক্ষায়, প্রতিটি ফিলিস্তিনির হৃদয়ে প্রতিশোধের আগুন। কবে থামবে এই নৃশংসতা?
মানুষের মনকে যখন বারুদে পরিণত করে রাখা হয়েছে তখন বড় জোর আগুনের ছোঁয়াচ এড়িয়ে চলার বিবেচনাটুকু তার থাকতে পারে, স্ফুলিঙ্গ এসে ছুঁইয়ে ফেললে বারুদের জ্বলে ওঠা আর ঠেকানো যায় না ।
শান্তি পেতে চাইলে প্রথমে অস্থির মনকে শান্ত করো।
যে হৃদয় ভরপূর প্রেমের আগুনে তার প্রত্যেক কথাই হৃদয়ে ঝড় তোলে। – জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
আমার মন খুব অস্থিরতায় ভুগছে, কিন্তু একে শান্ত করার উপায় কেউ বলে দিচ্ছে না।
তুমি যদি দুঃখের আগুনে পোড়ো তবেই সব সুখ খুঁজে পাবে।
হে আল্লাহ নিরবে কষ্ট পাওয়া অন্তরগুলোকে আপনি প্রশান্তি দান করুন.
কোনো কাজ করে মনের মত ফল না পেলে অস্থির হয়ে উঠলে চলবে না, বরং আগের করা কাজে কি ভুল থেকে গেছে সেটা খুঁজে আবার নতুন উদ্যমের সাথে চেষ্টা করতে হবে।
অধ্যাপক, দাঁত নেই—চোখে তার অক্ষম পিঁচুটি; বেতন হাজার টাকা মাসে—আর হাজার দেড়েক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি; যদিও সে সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক চেয়েছিলো—হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি - জীবনানন্দ দাশ