#Quote
More Quotes
আমার কাছে ঈশ্বর-চিন্তা আর মানুষের অমরতার চিন্তা সমার্থক। কেউ যদি আমাকে আস্তিক বলেন বিনা বাক্যে মেনে নেব। আমি আস্তিক। যদি কেউ বলেন নাস্তিক আপত্তি করব না। আস্তিক হোন নাস্তিক হোন ধর্মে বিশ্বাস করুন আর নাই করুন আমি কোন বিবাদের হেতু দেখতে পাইনে। আমার অভীষ্ট বিষয় মানুষ শুধু মানুষ। মানুষই সমস্ত বিশ্বাস সমস্ত মূল্যচিন্তা সমস্ত বিজ্ঞানবুদ্ধির উৎস।- আহমদ ছফা
যে অন্যের কষ্ট বোঝে, সেই প্রকৃত অর্থে একজন মূল্যবান মানুষ।
মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে, কিন্তু যখন অনেক বেশী কষ্ট পায় তখন সে আর কাঁদে না, পাল্টে যায় ।
মানুষ প্রতিষ্ঠিত, হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র!
অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিস মানুষকে খুব তাড়াতাড়ি বদলে দেয়।
আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছে প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব।
একাকিত্ব সবসময় মানুষকে পোড়ায় না.!!– একাকিত্ব মানুষকে নতুন ভাবে বাঁচতে শেখায়, নিজেকে ভালোবাসতে শেখায়.!
সেই যে গেল গোপাল আর ফিরিল না । সংসারী গৃহস্থ মানুষ সে, সমস্ত জীবন ধরিয়া ফলপুষ্পশস্যদাত্রী ভূমিখণ্ড, সিন্দুক ভরা সোনারূপা, কতকগুলি মানুষের সঙ্গে পারিবারিক ও আরো কতকগুলি মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক, দায়িত্ব, বাধ্যবাধকতা প্রভৃতি যত কিছু অর্জন করিয়াছিল সব সে দিয়া গেল শশীকে, মরিয়া গেলে যেমন সে দিত ।
আমরা সবাই কমবেশি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করি।আর এরকম করতে করতে একটা সময় আমরা সবাই একেক জন মুখোশধারী মানুষে পরিণত হই।
তোমরা মানুষকে ছোট ও নিচু জাত বলে অবহেলা করোনা, কারণ আমি তোমাদের ধন-সম্পদ দিয়েছি আবার আমি এই ধন-সম্পদ নেওয়ার মালিক।