More Quotes
প্রথম শব্দ তুমি, আর বাকি শব্দগুলো শেখা তোমার থেকে ঠিক ভুল, ভালো মন্দ – পৃথিবীটাকে চিনেছি তোমার চোখে!
এমন একটা দিন ও যায় না যে তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করিনি। তুমি আমার জীবনের সবথেকে দামী উপহার, মা।
তুমি না থাকলে আমার কি হত? কিচ্ছু হত না! শুভ মাতৃদিবস। তুমি তোমার মতই থেকো চিরটাকাল।
তোমার সঙ্গে কাটানো মূহুর্ত গুলো আমার কাছে সবথেকে প্রিয়। মায়েদের জন্য আজকের এই দিনটাতেও আমি তোমার সঙ্গে অনেক অনেক সময় কাটাতে চাই। শুভ মাতৃদিবস, মা।
আমি তোমার সবচেয়ে বড় ভক্ত মা। আমি সবসময় ছিলাম এবং সবসময় থাকবো!
শুভ মাতৃদিবস। আজকে উপহারে তোমাকে কথা দিচ্ছি নিজের সব থেকে ভালো স্বরূপ হয়ে দেখাবো। আর হ্যা, কাল থেকে একদম ঠিক সময়ে ঘুম থেকে উঠব!
তোমার জন্য আমার মনে কতটা কৃতজ্ঞতা আছে তা প্রকাশ করার জন্য ধন্যবাদ শব্দটা খুবই ছোট। তবুও, তুমি যা কিছু করো, আমার জান্তে আর অজান্তে, তার জন্য তোমাকে ধন্যবাদ।
ঘুমপাড়ানি গান থেক জীবনের সব থেকে বড় শিক্ষা – সবটাই তোমার শুধু এই দিনটা কেন, তোমার জন্য, তোমার নামে রইল সব দিন আমার!
আবেগ ব্যক্ত করা বেশ সহজ কাজ, শব্দের জোগান লাগে অনেকটা কিন্তু একটা শব্দেও যে সীমাহীন আবেগ থাকতে পারে, তার প্রমান হল – মা!
আমি কোনটা পছন্দ করি, আর কোনটা পছন্দ করি না, সেটা আমার থেকেও বোধ হয় তুমি অনেক বেশি ভালো বোঝো। আমাকে বোঝার জন্য ধন্যবাদ মা। তোমার জন্য আমি স্বাধীন ভাবে এগিয়ে যাওয়ার সাহস পাই।