#Quote

More Quotes
তোমার দু চোখের মাঝে আমি আমার পৃথিবী দেখতে পাই।
যে ইতিহাস জানে না সে কিছুই জানে না; সে একটি পাতার মত যে নিজেই জানে না যে সে গাছের একটি অংশ। — মাইকেল ক্রিচটন
যখন মাঝ রাতে হঠাৎ জেগে উঠি, ঘুমন্ত পৃথিবীর বুকে কান পেতে পৃথিবীর নীরব কান্না শুনি। চারপাশটা কেমন কষ্টের চাঁদরে মোড়ানো, আঁধারের মাঝে একা একা হেঁটে বেড়াই, এ ঘর থেকে ও ঘরে।
জীবন নদীর ওপারে একদিন পাড়ি জমাতে হবে, এটাই হয়তো প্রকৃতির নিয়ম। রেখে যাবো এই পৃথিবীর আলো, বাতাস আর কিছু স্মৃতি।
এই সমগ্র পৃথিবীতে দুঃখের চেয়ে ভালো বন্ধু আর নেই..!! কারণ দুঃখই মানুষকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়।
কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। – মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
আমরা বুঝেছি যারা বহু দিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা কয়ে গেছে আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর আরো এক আলো আছে: দেহে তার বিকাল বেলার ধুসরতা: চোখের — দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির; পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর - জীবনানন্দ দাশ
আমার গন্তব্য কোনো জায়গায় পৌঁছানোর নয় বরং আমার গন্তব্য হল পৃথিবীকে অন্যভাবে দেখা, এক নতুন পৃথিবীর সন্ধানই আমার গন্তব্য।
পাঠাগার নিঃসন্দেহে লিখিত ভাষার সঞ্চয় কেন্দ্র। এখানে মানুষ বিপুল পৃথিবীর বিচিত্র সঞ্চয়ের সঙ্গে পরিচিত হয়।
সূর্যের শেষ রশ্মি যখন আকাশে সোনালী রঙে মিশে যায়, পৃথিবী যেন সেই আলোতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে।