#Quote
More Quotes
জীবনে এমন একজন বন্ধু থাকুক যে হবে আমারই মতো,যার জন্য নিজেকে অত্যন্ত মানিয়ে নিতে হবে না,যে বুঝবে আমার একাকিত্বের মানে চোখের চাহনির হাসি কিংবা সকল না বলা কথা।
মন জুড়ে আছ তুমি, সারা জীবন থেকো, আমায় তুমি আগলে রেখে, বুকের মাঝে রেখো, তোমায় ছেড়ে যাব না তো আমি অনেক দূরে, ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে ।
জীবন আমাকে যা কিছু দিয়ে যায়, আমি দুই হাত ভরে সেই সকল কিছু গ্রহণ করি এবং আশা করি যে আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি।
জীবনে তাকে নিয়েই খুশি থাকতে শিখো যে তোমাকে পেয়ে অন্য কাঊকে আর চায়না।
জীবনের পাতায় লিখেছি হাজার গল্প, কখনো সুখের, কখনো বেদনার। কিন্তু প্রতিটি গল্পই আমাকে শিখিয়েছে, জীবন হলো এক অবিচল নদী, যে থামবে না, শুধু বয়ে নিয়ে যাবে নতুন অভিজ্ঞতার দিকে।
কারো সাথে হাজারো স্মৃতি থাকার মানে এই না সে চিরদিন থাকবে। জীবন কখনো কখনো অনেক আপনকেও অনেক দূরের করে দেয়।
দুঃখের মেঘ কাটিয়ে যে মানুষ সামনে এগোতে পারে, তার জীবনই সফল।
জীবনে প্রকৃত অর্থে সফল হতে হলে দু’টো জিনিসের দরকার একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস, আর দ্বিতীয়টি হলো জেদ।
যে স্ত্রী আপন সংসারকে গুরুত্ব দেয় না, সে নিজের জীবনকেও অবহেলা করে।
বন্ধুদের সাথে জীবন আরও ভাল।