More Quotes
দুঃখকে বাদ দিয়ে জগতে সুখ নেই, প্রকৃত সুখের অবস্থা গভীর দুঃখের পরে, দুঃখের পূর্বের সুখ অগভীর, তরল, খেলো হয়ে পড়ে। দুঃখের পরে যে সুখ - তার নির্মল ধারায় আত্মার স্নানযাত্রা নিষ্পন্ন হয়, জীবনের প্রকৃত আস্বাদ মিলিয়ে দেয়। জীবনকে যারা দুঃখময় বলেছে, তারা জীবনের কিছুই জানেনা, জগৎটাকে দুঃখের মনে করা নাস্তিকতা। জগত হলো সেই আনন্দময়ের বিলাস-বিভূতি। তবে দেখার মত মন ও চোখ দরকার।
মায়ার এ পরম কৌতুক। মায়াবদ্ধ জনে ধাবিত। অবদ্ধ জনে লুটে সুখ। ‘আমি’ এই ‘আমার’ এই এভাব ভাবে মূর্খ সেই। মনরে, ওরে মিছামিছি সার ভেবে, সাহসে বাঁধছি বুক। আমি কে বা তোমার কে বা? মন রে, ওরে কে করে কাহার সেবা? মিছা ভাবো সুখ-দুঃখ। দীপ জ্বেলে আঁধার ঘরে দ্রব্য যদি পায় করে (হাতে) মন রে, ওরে তখনি নির্বাণ করে না রাখেরে এতটুকু। প্রাজ্ঞ অট্টালিকায় থাকো, আপনি আপনা দেখো। রামপ্রসাদ বলে মশারী তুলে দেখরে আপনার মুখ।
সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই মনের মত একজন মানুষ হলেই সারাজীবন সুখে কাটিয়ে দেওয়া সম্ভব।
কিছু কিছু ক্ষেত্রে অপূর্ণতায়,যে সুখ পাওয়া যায়, তা পূর্ণতার মধ্যেও পাওয়া যায় না।
এক তামাটে তিনবার হাসতে না পারলে, একই ব্যথা আর দুঃখে বার বার, কাঁদতে হবে কেন।
এমনও হয়—নিজের মানুষই সবচেয়ে বেশি কষ্ট দেয়।
লোকালয়ের অদূরে যত্রতত্র বিষ্ঠা ও আবর্জনাময় কটু গন্ধ পূর্ণ অন্ধকার স্থানের মধ্যে কাপড়ের পুটলিটা সযত্নে ছুড়ে দিয়ে একটা মানুষ গলিতে হারিয়ে গেল।
ঈদ হলো সুখ ছড়িয়ে দেওয়ার, ভুলগুলো ক্ষমা করার এবং মানবতাকে গ্রহণ করার দিন। শুভ ঈদ হোক!
তোমার দেওয়া দুঃখই আমার জন্য অনেক আমি তোমায় ফিরিয়ে দিলাম লাল গোলাপ কয়েক শ- খানেক।
বড় ভাই মানে একটা জীবন্ত প্রেরণা, যে প্রতিটা মুহূর্তে তোমাকে শিখিয়ে যায়—কীভাবে মানুষ হওয়া যায়।