More Quotes
কিছু কিছু কথা আছে বলতে পারিনা এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারিনা ।
মন চাইলেই দূরে চলে যাওয়া যায় কিন্তু মন চাইলেই কাউকে ভুলে থাকা যায় না।
ভিড় ছেড়ে একা বসে থাকি, মনের কোলাহল এড়াতে।
ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে, একজনকে ভালোবেসে দুঃখ পেলাম মনে।
মনটা ভালো রাখো, বাকিটা চলেই আসবে।
আমি বদলে যাইনি, শুধু বাস্তবতা আমাকে নতুন কিছু শিখিয়েছে!
হাওরের শান্ত জলে নৌকা ভ্রমণের সময় আকাশ আর জলের মিলনরেখায় হারিয়ে যায় জীবনের সব দুশ্চিন্তা।
হঠাৎ করে হারিয়ে যাওয়া মানুষগুলো সবসময় ফিরে আসে, কিন্তু তখন আর অপেক্ষা করার মনটা থাকেনা।
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়
আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি তবে সামনে এগিয়ে যেতে পারব না। – জন উডেন