#Quote
More Quotes
টাকার পেছনে ছুটতে গিয়ে সারা জীবন কাটিয়ে দিও না বরং সবার সাথে এমন কিছু আনন্দের মুহূর্ত কাটাও যা সারা জীবন স্মৃতিতে থেকে যায়।
তোমার সুখের জন্য কখনো যদি আমার তোমাকে ভুলে যেতে হয়, তাহলেও আমি তোমাকে ভুলে যেতে রাজি আছি. আমি হয়তো তোমাকে কখনো ভুলতে পারবো না, তবে আমি সারা জীবন ভুলে থাকার অভিনয় করে যেতে পারবো।
মানবতা হারিয়ে যাচ্ছে কেননা মানুষ তার জীবনযাত্রায় বিবেককে কম্পাস হিসাবে ব্যবহার করতে ভুলে যাচ্ছে। – সুজি কাসেম
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে- জীবন সুন্দর আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দাম্পত্য জীবন সেই মধুর সফর, যেখানে দুইটি মন মিলেমিশে এক হয়ে যায়। কষ্ট এলে দু’জনে মিলে তা ভাগ করে নেয়, আর সুখ এলে একে অপরকে জড়িয়ে ধরে আল্লাহর শুকরিয়া আদায় করে।
জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মত জীবন সাজানো অনেক কঠিন।
অন্যের জীবন অনুকরণ করতে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না।
ছুরি দিয়ে কেটে কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও জীবনের ক্ষনস্থায়ী মুহূর্ত গুলো,টুকরো টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে।সেখানে আনন্দ আছে,বিষাদ আছে।ব্যর্থতা আছে, সফলতা আছে।হাসি আছে, অশ্রুও আছে। (বরফ গলা নদী – জহির রায়হান)
পরিবার মানে নিরাপত্তা, কিন্তু কেউ কেউ এটাকে বন্দি বানিয়ে ফেলে।
জীবন এমনভাবে উপভোগ করো, যাতে তুমি সবার স্মৃতিতে থাকো।