#Quote
More Quotes by Humayun Ahmed
ছেলে আর মেয়ে বন্ধুত্ব করতে পারে, কিন্তু একসময় তারা একে অপরের প্রেমে পড়বেই। হয়তো ক্ষণিকের জন্য হয়তো ভুল সময়ে, কিংবা দেরিতে। আর নাহয় আজীবনের জন্য।
পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই।
ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল।বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না।আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।
প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনামাফিক হয় না।
দিতে পার একশ' ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই।
প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা শুরু করে। তাই প্রয়োজনের চেয়ে কাউকে বেশি ভালোবাসার দরকার নেই।
আমি অভিনয় পারি না। পারলেও করতাম না। আমার কাছে মনে হয়েছে এটা অতি কঠিন বিদ্যা।
মেয়েরা যদি জানত, গোসলের পর মাথায় তোয়ালে জড়িয়ে রাখলে তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে জন্মদিনের অনুষ্ঠানে বা বিয়ের আসরে তারা তোয়ালে পরে আসত। বই: তিথির নীল তোয়ালে — হুমায়ূন আহমেদ
যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে।
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কার হলো প্রেম।