#Quote
More Quotes
মানুষের শরীরে মাটির গন্ধ পাওয়া যায় না ঠিকই, কিন্তু মাটিতে শরীরের গন্ধ পাওয়া যায়।
ধূপের গন্ধ বিষাদ এনে সুর তুলেছে মন দেরাজে ফুলের মালা হোক না বাসি ঠাকুর তো রোজ মর্মে বাজে।
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। - জীবনানন্দ দাশ
তোমায় বারাবার দেখতে চাই, তোমার ওই খোপায় গোঁজা কদম ফুলের ম্রিয়মান গন্ধে হারিয়ে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই।
নলেন গুড়ের গন্ধ ভাসে বাতাসে; পৌষ পার্বণে পিঠে পায়েসের সাড়া পড়ে ;প্রকৃতি জানান দেয় শীত পড়েছে এবারে।
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহন করো । উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ । আমাকে আর কি বেদনা দেখাবে ?
ঋতুরাজ বসন্ত এসেছে আবার তোমাকে আমি পেয়েছিলাম এমনি কোন এক বসন্তে।
সত্য , সুন্দর হয়ে যেথায় প্রকাশ পায়, উৎসব তো সেখানেই ।
বর্ষার পর উৎসবমুখর শরৎ কালের অবসানে গুটি গুটি পায়ে আগমন ঘটে শীতের পূর্বের হেমন্তের।
ফুলের গন্ধে মিশে থাকে অনুভূতির নরম ছোঁয়া।