#Quote
More Quotes by Probar Ripon
মানুষের যত-কিছু দুর্গতি আছে সেই আপন মনের মানুষকে হারিয়ে, তাকে বাইরের উপকরণে খুঁজতে গিয়ে , অর্থাৎ আপনাকেই পর করে দিয়েছে ।
সবাই নিখুঁত হতে চায়, কিন্তু কেউই বলতে পারে না, নিখুঁত আসলে কতটা নিখুঁত
তুমি ভাবো একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, আমি ভাবি আমার ভেতর থেকে একদিন পৃথিবী হারিয়ে যাবে - প্রবর রিপন
তুমি চলে গেলে দুঃখে একা দাঁড়িয়ে থাকবো না, আমিও চলে যাবো সেখান থেকে; শুধু দুঃখ পড়ে থাকবে আমাদের না থাকা শুন্যতাতে
নিজের পক্ষে গেলে ন্যায়, বিপক্ষে গেলে অন্যায়; এমন কিম্ভুত নৈতিকতাবোধই মানুষকে শেষ করে দিচ্ছে। ন্যায় সবসময় ন্যায়, অন্যায় সবসময়ই অন্যায়
স্কুল জীবনে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর সাহসী মানুষ মনে হতো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা গান গাইতো
মানুষের চোখের নিচে শুকিয়ে যাওয়া কান্নার কালিতে, কবিরা পৃথিবীর প্রেমের গান লেখে
মানুষ সত্য শুনতে চায় না, তারা চায় কেউ তা-ই বলুক যা তারা শুনতে চায়
ভয় পেতে পেতে পেতে মানুষ এক সময় এমন ভাবে রুখে দাঁড়ায়, যাকে আর দমানোর সাধ্য থাকে না। বরং এতদিন যে ভয় দেখিয়েছিলো সে-ই ভয় পাওয়া শুরু করে আর পদে পদে ভুল করতে থাকে
জন্মানোর সুযোগ থাকে অনেকবার, কিন্তু মৃত্যুর সুযোগ আসে একবার