#Quote
More Quotes by Probar Ripon
আমাকে যারা ঘৃণা করেন, ঘৃণা শেষ হলে জানাবেন, এক সাথে সিগারেট ধরাবো - প্রবর রিপন
জীবনের গন্তব্য নেই কোনো, এ শুধুই যাত্রা - যে যাত্রা শুধু নিজেকে অতিক্রম করে যাওয়ার
মনের ভুলে মৃত বন্ধুর নম্বরে ফোন করে, তার কন্ঠ শোনার অপেক্ষার মতো এই সময়। - প্রবর রিপন
আমি সূর্যের কাছ থেকে শিখেছি কিভাবে নিঃসঙ্গ হতে হয়, মহাবিশ্বের কাছে জেনেছি সবকিছু ভেতরে নিয়েও কিভাবে একা হতে হয় - প্রবর রিপন
চারদিকে এত সৎ আর ভালো মানুষ, অথচ পৃথিবী এত খারাপ হলো কিভাবে! নিশ্চয় এটা এলিয়েনের কাজ। পৃথিবী থেকে এলিয়েন হটাও
জন্মানোর সুযোগ থাকে অনেকবার, কিন্তু মৃত্যুর সুযোগ আসে একবার
আমি তার কথা শুনতে রাজী, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলো, এক অন্যায়ে চুপ থেকে আরেক অন্যায়ে যে সোচ্চার হয়েছে, আমি তাকে সন্দেহ করি
স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় এই আন্দোলনকে নিয়ে যারা সুবিধা নিতে চায় তাদের পতন এবং সর্বস্তরের জনতার নিরাপত্তা নিশ্চিত করা। যেনো যারা জীবন দিলো তাদের ত্যাগ বৃথা মনে না হয়
এদেশের ভবিষ্যৎ নিয়ে যারা আশাবাদী, তারা পৃথিবীর শ্রেষ্ঠ আশাবাদী মানুষ। না হলে এমন দেশের নাগরিক হয়েও, এত আশাবাদী হয় কিভাবে ।
প্রিয় জীবনানন্দ, এই বাংলায় আর না ফিরে আসাই ভালো, মৃত্যুর আঁধার যে এখানে শুধু শঙ্খচিল আর শালিখ শিকারীর রুপ নিলো