#Quote

আমি বলি, এই যারা ক্রিকেটে দেশপ্রেম দেশপ্রেম বলে চিৎকার করে, এরা সবাই যদি একদিন রাস্তায় কলার খোসা ফেলা বন্ধ করত, একটা দিন রাস্তায় থুতু না ফেলত বা একটা দিন ট্রাফিক আইন মানত, দেশ বদলে যেত। এই এনার্জি ক্রিকেটের পেছনে ব্যয় না করে নিজের কাজটা যদি সততার সঙ্গে একটা দিনও সবাই মানে, সেটাই হয় দেশপ্রেম দেখানো। - মাশরাফি বিন মর্তুজা

Facebook
Twitter
More Quotes by Mashrafe Bin Mortaza
ব্যাটসম্যানরা শট খেলবেই কিন্তু আপনি যদি তাদেরকে স্ট্রাইক রোটেট করতে না দেন তাহলে সেটি তাদের মধ্যে একটি চাপ তৈরী করবে। যখন তারা স্ট্রইক রোটেট করতে পারবে না তখন তারা বাধ্য হবে রিস্কি শট খেলতে। তাই আমি সবসময় চেষ্টা করি ব্যাটসম্যানদের একধাপ উপরে চিন্তা করতে। - মাশরাফি বিন মর্তুজা
আমাদের এখনো অনেক কিছু প্রমাণ করতে হবে। আমাদের সামনে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় খেলা আছে। যদি আমরা সেখানে কিছু ম্যাচ জিততে পারি তখন আমরা বলতে পারবো আমরা যে কোন দলকে যে কোন জায়গায় হারানোর সামর্থ রাখি। তা স্বত্ত্বেও এই টিমের সবচেয়ে চমৎকার ব্যাপারটি হচ্ছে এরা কখনোই কোনকিছু নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হয় না। - মাশরাফি বিন মর্তুজা
আমরা নয় থেকে আটে এসেছি এবং পরে আট থেকে সাতে উঠেছি এবং আমরা আরও উপরে উঠতে পারি। অন্ততপক্ষে আমাদের উচিৎ এই স্থানটি ঠিকভাবে ধরে রেখে সঠিক সময়ে আরও এগিয়ে যাওয়া। ক্রিকেট উত্থান পতনের খেলা, কিন্তু মূল জিনিষটি হচ্ছে ধৈর্যের সাথে আপনার নিজের জায়গাটি ধরে রাখা| - মাশরাফি বিন মর্তুজা
ক্রিকেটাররা নন, চিকিৎসক-শ্রমিক-কৃষকরাই হচ্ছেন প্রকৃত তারকা। - মাশরাফি বিন মর্তুজা
আজ কিছু কথা পরিষ্কার করে বলি। আমরা সবাইকে বিনোদন দেই। আমরা প্রকৃতঅর্থে বীর নই। আমাদের সত্যিকার বীর হচ্ছেন মুক্তিযোদ্ধারা। আমরা দেশের জন্য কোন কিছু বিসর্জন দিই নি, মুক্তিযোদ্ধারা দিয়েছেন। আমাকে ভূল বুঝবেননা—ক্রিকেট কিন্তু জীবনের সবকিছু নয়। আমরা শুধুমাত্র চেষ্টা করি আমাদের দেশের মানুষকে খুশী করতে। - মাশরাফি বিন মর্তুজা
তামিম যখন ব্রোকেন ফিঙ্গার নিয়ে নেমেছিল তখনই আমি এশিয়া কাপ জিতে নিয়েছি। - মাশরাফি বিন মর্তুজা
মুক্তিযোদ্ধারা যদি পায়ে গুলি নিয়ে যুদ্ধ করতে পারে আমি কেন সামান্য সার্জারি নিয়ে বোলিং করতে পারব না। - মাশরাফি বিন মর্তুজা
আমি আগেই বলেছিলাম---আমরা যদি বিশ্বকাপে ভালো করতে পারি তাহলে এটি আমাদের পরবর্তী সিরিজগুলো খেলতে সাহায্য করবে, কিন্তু আমি নিজেও ভাবিনি এটি আমাদের এতদূর এগিয়ে নিয়ে যাবে। - মাশরাফি বিন মর্তুজা
আমি সবাইকে অনুরোধ করবো খুব বেশী উত্তেজিত না হতে। আমাদের উচিৎ আমাদের প্রতিপক্ষকে সম্মান করা। একইসাথে আমাদের পরাজয়গুলোকে খুব রুঢ়ভাবে না নেওয়া। জীবনের প্রতিটি ক্ষেত্র ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে দলটি এখন উন্নতি করছে দুই বা তিন বছর পরে এই দলটি পেশাদারিত্বের পরিচয় দিবে। - মাশরাফি বিন মর্তুজা
আমি জানি না আমি কতদিন এইদলের সাথে আমার খেলা চালিয়ে যেতে পারবো। তবে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি—যখন আমি বুঝতে পারবো আমার দক্ষতা এবং ইচ্ছাশক্তি কমে আসছে, তখন আমি নিজে থেকেই সরে যাবো। - মাশরাফি বিন মর্তুজা