#Quote
More Quotes
ব্যক্তিত্বহীন মানুষের জীবন কেবল এক অনন্ত অনুসরণ,তারা অন্যদের মতলব ও আদর্শ অনুসরণ করে,নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে।
আমাদের পুর্ব প্রজন্মের একজন মানুষ বলেছিলেন, খারাপ কাজের একটি শাস্তি হলাে আরাে খারাপ কাজ হওয়া এবং ভালাে কাজের একটি পুরষ্কার হলাে আরাে ভালাে কাজ হওয়া । — ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
কোন এলোমেলো হৃদয়ের মানুষকে সুন্দর করে গুছিয়ে দেওয়াটাও এক ধরনের শিল্প। আর মানুষ প্রেমে পড়লে এ ধরনের শিল্পী হয়ে ওঠে।
বাইরের ঝড় সামলে আসা যায়, ঘরের ভেতরের ঝড়েই মন ভেঙে পড়ে!
মানুষ যা অর্জন করে তার মধ্যে সবচেয়ে সুন্দর হল চরিত্র।
মানুষ নিজেদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে না বলেই তাদের শিক্ষা সম্পূর্ণ বা পরিপূর্ণ হয় না ।
যে block list তৈরি করা হয়েছিল অপরিচিত মানুষের জন্য আজ সেই block list ব্যবহার করা হয় সবার প্রিয় মানুষের জন্য।
আশে পাশে মানুষের ট্যালেন্ট দেখলে মনে হয় আমি শুধু শ্বাস-টাই নিতে জানি।
ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে হিরোশিমায়। আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়। আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাঁদি ছিলো। তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে। আমার বাবাকে হত্যা করে মেরেছে ভিয়েতনামে। আর আমার ভাই, তাকে ফাঁসীতে ঝুলিয়ে মেরেছে ওরা। কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো।
পুরনো পথ ছেড়ে নতুন পথে চলে যাওয়া মানুষের চিরন্তন প্রথা বরং সেই প্রকৃত পথিক যে কিনা পুরনো পথে হেটে যাওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগায়