#Quote
More Quotes
পরিবারের কাছ থেকেই যখন ভালোবাসার বদলে অবহেলা মেলে, তখন বুঝে যেতে হয়, রক্তের সম্পর্ক মানেই অনুভব নয়, আপন মানুষ নয়!
যে পরিবারের মধ্যেকার ঐক্য থাকে, সেই পরিবার সর্বক্ষেত্রে সুখী ও সমৃদ্ধ হয়।
কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন।কেউ কেউ এই দুইটার জন্যই পৃথিবী ছাড়ে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানরা নিজেদের কষ্টগুলো কারো সাথে শেয়ার করতে পারে না।
মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়। -হুমায়ূন আহমেদ
যেকোনো মানুষের আসল শক্তি হল তার পরিবার।
যেখানে সূর্যের রশ্মি আছে সেখানে আলো আছে, আর যেখানে ভালোবাসার ভাষা আছে সেখানে পরিবার আছে।
পরিবারের কষ্ট বুঝতে পারে শুধুমাত্র সেই, যে নিজে এই ধরণের কষ্টের মধ্য দিয়ে গেছে।
তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম।– ইবনে মাজাহ
ভাই হল পরম বন্ধু পিতার পরেই তার অবস্থান। ভাইয়ের জন্যই আজকে আমাদের পরিবার ভালো অবস্থানে পৌঁছেছে।