#Quote

সত্যবাদিতা মানুষের ইজ্জত ও সম্মান বাড়িয়ে দেয়

Facebook
Twitter
More Quotes
সর্বশ্রেষ্ঠ সত্য হলো সততা আর সবচেয়ে বড় মিথ্যাবাদী হল অসৎ লোক। _ আবু বক্কর রাঃ
সত্য বলো, যদিও তা তোমার বিপক্ষে যায়
আমরা মিথ্যা গ্রহণ করতেই বেশি ভালোবাসি বলে আমাদের সামনে মশলা আর রং মাখিয়ে মিথ্যাকেই উপস্থাপন করা হয়। আমরা আয়োজন করে সিনেমাহলে সিনেমা দেখতে যাই এটা জেনেও যে, একটা বানানো গল্পকেই আরোপিত রূপ দিয়ে সিনেমা বানানো হয় । অথচ সত্যিকারের সিনেমা হচ্ছে আমাদের যার যার জীবন। আমরা জীবনকে উপলব্ধি করতে চাই না বলেই জীবন নামক সত্যকে দূরে সরিয়ে রেখে পর্দার মিথ্যেতেই সত্যকে অনুমান করে নিই।
হযরত মুহাম্মদ সাঃ বলেছেন – যখন তোমাদের মধ্যে চারটি জিনিস থাকবে তখন দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও তোমাদের কোন ক্ষতি নেই। ১. আমানত রক্ষা করা। ২. সত্য কথা বলা। ৩. সৌন্দর চরিত্র। ৪. হালাল রুজি। _ আল হাদিস
একজন সত্যবাদী যদি ভুলেও মুখ দিয়ে কোনও কথা বের করে ফেলে, আর সবাই তা বলতেই থাকে, তবে সেই কথাই একসময় সত্যে পরিণত হয়।
সত্যে সত্যে কখনও বিবাদ হয় না, সব বিবাদই হয় মিথ্যের সাথে মিথ্যের যোগফলে কিংবা গুণফলে।
একই মিথ্যে বারবার বলতে বলতে তা একসময় সত্যের মতনই শোনায়।
যে মানুষ সারাক্ষণই মিথ্যে বলে, সে একসময় নিজেই আর নিজেকে বিশ্বাস করতে পারে না। তাই সে তখন তার নিজের হৃদয়ের সাথে কথা বলা ছেড়ে দেয়। তবে যে সত্য কথা বলে, সে বিশ্বাস করার জন্য কাউকে না পেলেও নিজেকে বিশ্বাস করে নিজেই নিজের সাথে কথা বলে যায়।
চাকরি করে হোক, ব্যবসা করে হোক, অর্থাৎ সৎভাবে পয়সা কামানোর চেয়ে বড়ো সত্য মধ্যবিত্ত আর আত্মসম্মানবোধসম্পন্ন কোনও মানুষের জীবনে নেই। ঠিক তেমনি জীবনে ভালোবাসার মতন একইসাথে সত্য ও সুন্দর জিনিস পৃথিবীতে আর একটিও নেই।
দু-চারটে মিথ্যের মধ্যে একটা সত্যকে মিলিয়ে দিলে ছোটোখাটো একটা ঝামেলা হয়তো বাধে, কিন্তু কয়েকটি সত্যের সাথে দু-একটা মিথ্যে মিলিয়ে দেওয়াটা রীতিমতো বিরাট একটা অপরাধ!