#Quote
More Quotes by Sheikh Hasina
সমাজে অসৎ পথে অর্থ উপার্জনের হার বেড়ে গেলে যেসব ব্যক্তি বা তাঁদের সন্তানেরা সৎ পথে জীবন নির্বাহ করতে চান, তাঁদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে। সৎভাবে চলতে গেলে একজনকে বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে চলতে হয়। আর অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এই ব্র্যান্ড–ওই ব্র্যান্ড, এটা-সেটা, হইচই, খুব দেখানো যায়। ফলাফলটা এই দাঁড়ায়, একজন অসৎ মানুষের দৌরাত্ম্যে যাঁরা সৎ জীবন যাপন করতে চান, তাঁদের জীবন যাত্রাটাই কঠিন হয়ে পড়ে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যারা অস্ত্রের ভাষা বুঝে,তারা মুক্তির ভাষা মানে না। অস্ত্রকে সম্বল করে যারা ক্ষমতায় আসে,তারা যুক্তি বুঝে না, যু্ক্তি তাদের কাছে বোধগম্য নয়।
মানুষ এখন ৪ বেলা খাচ্ছে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়—আমার সারা জীবনের লক্ষ্য এটা। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের যেকোনো সংকটে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাই বারবার দলকে টিকিয়ে রেখেছে । সে কারণেই প্রতিষ্ঠার পরের দীর্ঘ ৬০ বছরে অনেক ভাঙ্গা-গড়া, আঘাতের পর আঘাতের পরেও গণমানুষের সংগঠন আওয়ামী লীগ তার সংগ্রামী অবস্থান ধরে রেখেছে ।
ডাক্তাররা রোগীকে মেরে ফেলতে চান না। রোগীর জন্য অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মাটি আর মানুষের সাথে রাজনীতিকে একাত্ম করতে হবে। সমাজের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছুতে হবে। জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবে সততা ও যোগ্যতার প্রমাণ দিতে হবে।
মাটি আর মানুষের সাথে রাজনীতিকে একাত্ম করতে হবে।সমাজের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছুতে হবে।জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবে সততা ও যোগ্যতার প্রমাণ দিতে হবে।
২১ আগস্টের হামলা যারা করেছে তারা জনগণকে ভয় পায় । জনগণের দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় । খুনিরা জানে না, ব্যক্তিকে হত্যা করা যায়। আদর্শ ও নীতিকে হত্যা করা যায় না ।