#Quote
More Quotes by Sheikh Hasina
মাটি আর মানুষের সাথে রাজনীতিকে একাত্ম করতে হবে।সমাজের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছুতে হবে।জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবে সততা ও যোগ্যতার প্রমাণ দিতে হবে।
আওয়ামী লীগের আদর্শ জনকল্যাণমুখী এক শোষণমুক্ত উন্নত সমাজব্যবস্থা কায়েম করা। আমাদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তি এবং স্বনির্ভর অর্থনীতি।
মদিনা সনদে দেশ চলবে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনেক রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। কাজেই এ দায়িত্ব পালনে সেনাবাহিনীর সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে। যাতে এই স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কী পেলাম, কী পেলাম না, সে হিসাব মেলাতে আমি আসিনি। কে আমাকে রেকোগনাইজ করলো আর কে করলো না, সে হিসাব আমার নাই। একটাই হিসাব, এই বাংলাদেশের মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনে কিছু কাজ করতে পারলাম কি না, সেটাই আমার কাছে বড়
আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যারা অস্ত্রের ভাষা বুঝে,তারা মুক্তির ভাষা মানে না। অস্ত্রকে সম্বল করে যারা ক্ষমতায় আসে,তারা যুক্তি বুঝে না, যু্ক্তি তাদের কাছে বোধগম্য নয়।
সব হারিয়ে আমার শুধু দেবার পালা। মানুষের জন্য করে যাচ্ছি। দেশের মানুষের জন্য যে ত্যাগ করার করবো, আমি জীবন দিতেও প্রস্তুত। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ডাক্তাররা রোগীকে মেরে ফেলতে চান না। রোগীর জন্য অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের দেশে আনেন এবং নাগরিকত্ব দেন, পরে তার স্ত্রী খালেদা জিয়া তাদের মন্ত্রী বানান। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা