#Quote
More Quotes
নদীর প্রেম অসীম, তার প্রবাহে ছায়া , নদীর সাথে জীবনের রঙিন এক মায়া।
জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে।
জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে।
জীবনে কিছু সম্পর্ক বাকির মতো, চাইলেও শেষ করা যায় না, আর দিলেও শান্তি মেলে না!
আমার জীবন আজ মৃত, বিসর্জিত, প্রতিমার শেষ চিহ্নটুকু পর্যন্ত নদীতীরে দাড়াইয়া স্বচক্ষে দেখিয়া ফিরিয়াছি। আশা করিবার, কল্পনা করিবার, আপনাকে ঠকাইবার কোথাও কোনো সুত্র আর অবশিষ্ট রাখিয়া আসি নাই। ওদিকটা নিঃশেষ নিশ্চিহ্ন হইয়াছে। কিন্তু এইশেষ যে কতখানি শেষ, তাহা বলিবই বা কাহাকে, আর বলিবই বা কেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভুল স্বীকার করা মানে নতুন করে শুরু করার সাহস দেখানো। এটি প্রমাণ করে যে তুমি নিজের ভুল থেকে শিখতে এবং উন্নত হতে ইচ্ছুক।
রাজনীতির মূল রয়েছে মানুষের আত্মিক জীবনের গভীরে।
জীবন যখন ঝড় তোলে, আমি হয়ে উঠি নোঙর।
দরিদ্রদের কোনোভাবেই বোঝাতে পারবেন না, ধনীরা দরিদ্রদের নিজেদের ভেতর যুদ্ধ বাধিয়ে দিয়ে নিজেদের স্বর্গকে সুরক্ষিত রাখে, যেনো দরিদ্ররা ধনীদের লুটের বিরুদ্ধে এক হতে না পারে।
আজ স্কুল জীবনের শেষ দিন, কিন্তু এই পথে চলার প্রতিটি পদক্ষেপ এক জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে থাকবে। বন্ধুরা, শিক্ষকেরা, সবাইকে মনে রেখে, বিদায় জানাই এই অমূল্য সময়কে। ধন্যবাদ, স্কুল জীবনের শেষ দিনটিকে সোনালী স্মৃতিতে পরিণত করার জন্য।