#Quote

আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা। একুশে ফেব্রুয়ারি স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই সকল শুভানুধ্যায়ীদের !

Facebook
Twitter
More Quotes
সদা সত্য কথা বলবো, সত্যের পথে চলবো মোরা, সত্যের জন্য কর জীবন বিলীন.এ দেহে যত দিন আছে প্রাণ, তত দিন মোরা গেয়ে যাবো গান ও কবিতা।মোরা করবো পণ সকলের তরে, এমন জীবন গড়বো মোরা,মরনের পরেও স্মরণ রাখে যেন।সততাই মোদের করবে একদিন, এমন একটি জাতির উপরে, পৃথিবীর বুকে সর্বোচ্চ জাতি হিসেবে, তাইতো মোরা শপথ নেবো সর্বদাই, সততার পথে সততার দিকে চলবো।
শ্রমিকদের যোগদান ছাড়া এই পৃথিবী গড়ে তোলা সম্ভব হত না। সেই সব শ্রমিককে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা। মহান মে দিবসের শুভেচ্ছা।
মনুষ্য জাতির অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে, শুধু ব্যক্তি পর্যায়ে সময়ের আবর্তে বিপ্লবের শক্তি ক্ষয়ে যায় - চে গুয়েভারা
ঐতিহ্য হলো জাতি সত্তার মূল, যা তার সংস্কৃতির সমস্ত দিককে পরিচালনা করে।
জাতি যখন দৃষ্টিসম্পন্ন ও জ্ঞানী হয়, তখন জাগবার জন্য সে কারো আহ্বানের অপেক্ষা করে না, কারণ, জাগরণই তার স্বভাব।
ধূসরপাংশুল মাঠ, ধেনুগণ যায় ঊর্ধ্বমুখে, ছুটে চলে চাষি। ত্বরিতে নামায় পাল নদীপথে ত্রস্ত তরী যত তীরপ্রান্তে আসি। পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়াহ্নের পিঙ্গল আভাস রাঙাইছে আঁখি-- বিদ্যুৎ-বিদীর্ণ শূন্যে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি।।
যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। - সংগৃহীত
সভ্যতা কোন দেশ জাতি বা সম্প্রদায় বিশেষের সম্পত্তি নয়, অথচ প্রতিটি তথাকথিত সুসভ্য জাতির মধ্যেই এই সভ্য অভিমান প্রচন্ডভাবে লক্ষ্য করা যায়।
নমন করি সেই সব বীর বিক্রম শহীদদের; শ্রদ্ধা জানাই সর্বান্তকরণে ! শহীদ দিবস তথা ভাষা দিবসের রক্তিম অভিনন্দন!
শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় আর কুরআন হচ্ছে মুসলমান জাতির অক্সিজেন আলহামদুলিল্লাহ।