#Quote
More Quotes by Zafrullah Chowdhury
পৃথিবীর কোনো বিশেষজ্ঞ ধারণা করতে পারেননি শ্রীলঙ্কার জনগণ যে তুষের আগুনে জ্বলছিল, তা বিস্ফোরণে পরিণত হবে। শ্রীলঙ্কার জাতীয় বীর, আজ জাতীয় ভিলেনে পরিণত হয়েছে।
আজ গণতন্ত্রের জন্য আমাদের কথা বলতে হবে। সাংবাদিকদের লিখতে হবে। যতই অসুবিধা হোক, যতই সাংবাদিকদের ওপর অত্যাচার হোক, লিখে যেতে হবে।
এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা কেঁদেছিলাম; আওয়ামী লীগ খুশি হয়েছিল। আওয়ামী লীগ নেতারা বলেছিলেন, 'জালেমের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।' তারাই তো দেশকে উল্টো পথে নিয়ে গিয়েছে।
আমি সমাজতন্ত্রী। ব্যক্তিগত সম্পদে বিশ্বাস করি না। আমার নামে মাছ চুরির মামলা দেয়া হয়েছে। এটা কোনো কথা । এটা হয়রানি ছাড়া কিছুই না।
ধর্ষণে, যৌন নিপীড়নে দেশের সামাজিক স্বাস্থ্য ভেঙে পড়েছে।
কোনো সজ্জন মুসলমান, প্রকৃত মুসলমান কারো বাড়িতে আগুন দিতে পারে না, ইসলামিক নাম থাকলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি সজ্জন না হয়, তবে সে মানুষেরও অধম।
দেশে কোথাও গণতন্ত্র নেই।
বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড করতে চেয়েছিলেন। মুজিব ভাইয়ের এ স্বপ্ন এখনও পূরণ হয়নি। মুজিব ভাইয়ের স্বপ্ন পূরণ হলে এত মানুষ আত্মহত্যা করতো না। কিশোরেরা খুনখারাবিতে জড়াত না। সবাই খেতে পারত। চাকরি না থাকলে ভাতা পেত।
আমাদের সামনে বড় কঠিন সমস্যা। শ্রীলঙ্কাকে দেখে শেখা উচিত।