#Quote
More Quotes by Md Bayazid Miah
ত্যাগের মানসিকতা যার নেই তার ভালবাসার অধিকারও নেই।
তোমার নেশায় বঁদ হয়ে পাক ধরেছে চুল-দাড়ি শেষ বসন্ত পড়েছে নুয়ে মৃত্যু তাই পেতে আছে আড়ি।
কেন সভ্যতার কানে পৌঁছায় না আমার দীর্ঘশ্বাস?
সুন্দর এ ধরা ছেড়ে যেতে মন নাহি চায় তবু কেন বিধির বিধানে চলে যেতে হয়...! তুমি আমি সকলে তার ডাকে দিতে হয় সায় এ নিয়মে ধরার সৃষ্টি আল্লাহ্'র কুরআন তাই কয়।
বিপদকালে নিজেকে রক্ষা করতে শেখো কারণ দুঃসময়ে শরীরে বহমান রক্তকনিকাও দূরে সরে যায়।
তুমি চলে যাওয়ার পর তোমার যাবতীয় কষ্টগুলো আমাকে ভক্ষণ করেছে সংকীর্ণ জীবনে বহুবার তোমাকে ভালোবেসেছি বলে!
একদল মূর্খ লোকের চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি অবশ্যই শ্রেয়!
আত্মশুদ্ধির পূর্ব শর্ত হলো আত্মসমালোচনা...!
তুমি বৃষ্টি হতে চেয়েছিলে বলে আমি বারংবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম চাতক পাখির মতো কিন্তু শেষ অবধি তুমি আর আসোনি!
আমাকে জ্ঞান নয়, কাজ দাও! কারণ জ্ঞান দিয়ে মস্তিষ্ক সন্তুষ্ট হলেও পেট সন্তুষ্ট হয় না!