#Quote
More Quotes by Ekram Ali
যে রিজিক আসমান থেইকা আসে, তার লাগি এতো পেরশানি কিয়ের?
মানুষ আপনার গুন বাদ দিয়ে দোষ বড় করতে চায়, আর আল্লাহ সুবহান ওয়া তায়ালা আপনার দোষ বাদ দিয়ে গুন বড় করে দেখতে চান
দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ।
সিন্দাবাদের জাদুর গালিচা নেই তো কি হয়েছে, জায়নামাজ বিছিয়ে বসে পড়ুন, আপনার আকুতিগুলো সপ্ত আসমান ভেদ করে ঠিক আরশে আযীমে পৌঁছে যাবে।
ব্যস্ততার দোহায় দিয়ে আপনি সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন।
রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন।
চাহিদাকে সীমিত করুন, জানেন তো কাপনের কাপড়ের কোনো পকেট থাকেনা।
রাগী মানুষ কোন কিছুতেই জিততে পারেনা। ধৈর্য্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই।
সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না, তাতে কি ই বা আসে যায়?
ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরীভাবে ভাবতে বসুন।